📌 একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির গুরুত্বপূর্ণ তথ্য:
✅ আবেদন শুরু: ২৬ মে ২০২৫
✅ আবেদনের শেষ তারিখ: ১১ জুন ২০২৫
✅ আবেদন ফি: ১৫০ টাকা
✅ পছন্দক্রম: সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ
✅ আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনে – xiclassadmission.gov.bd
📋 ভর্তির জন্য যোগ্যতা ও গ্রুপ নির্বাচন
১. যেকোনো শিক্ষা বোর্ড/বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২, ২০২৩ বা ২০২৪ সালের এসএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২. বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণদের জন্য ঢাকা বোর্ড কর্তৃক সনদ সমতা যাচাইয়ের পর ভর্তির সুযোগ রয়েছে।
৩. গ্রুপ পরিবর্তনের সুযোগ:
বিজ্ঞান → বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা
মানবিক → মানবিক/ব্যবসায় শিক্ষা
ব্যবসায় শিক্ষা → ব্যবসায় শিক্ষা/মানবিক
সব গ্রুপ → ইসলামি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, সংগীত
4. ভোকেশনাল ও দাখিল (ভোকেশনাল) উত্তীর্ণরা সাধারণ শিক্ষা বোর্ডের যেকোনো গ্রুপে আবেদন করতে পারবে।
5. 🤧 হাঁচি-কাশির শিষ্টাচার: হাঁচি বা কাশির সময় মুখ ঢাকতে টিস্যু ব্যবহার অথবা কনুই দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে।
🧠 মেধা ও কোটা বিবরণ:
১. মোট আসনের ৯৩% মেধা ভিত্তিক
২. ৫% বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য
৩. ১% শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য
৪. ১%: শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সংরক্ষিত
💰 ভর্তি ফি
এবার একাদশ শ্রেণিতে ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভার্সনের নন-এমপিও কলেজগুলো এ হারে ভর্তি ফি নিতে পারবে। আর ঢাকা মেট্রোপলিটনের বাংলা ভার্সনের নন-এমপিও কলেজগুলো একাদশে ভর্তিতে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নিতে পারবে।
ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের নন-এমপিও কলেজগুলো সর্বোচ্চ ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনের নন-এমপিও কলেজগুলো সর্বোচ্চ ৬ হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে। জেলা পর্যায়ের বাংলা ভার্সনের নন-এমপিও কলেজগুলো ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনের নন-এমপিও কলেজগুলো ৪ হাজার টাকা ফি নিতে পারবে। আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সন নন-এমপিও কলেজ ২ হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সন নন-এমপিও কলেজ ৩ হাজার টাকা ফি নিতে পারবে।
অন্যদিকে ঢাকা মেট্রোপলিটনের এমপিওভুক্ত কলেজগুলো বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের এমপিওভুক্ত কলেজগুলো ও ইংরেজি ভার্সনের এমপিওভুক্ত সর্বোচ্চ ৩ হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে। জেলা পর্যায়ের বাংলা ভার্সনের এমপিওভুক্ত কলেজ ও ইংরেজি ভার্সনে এমপিওভুক্ত কলেজ ২ হাজার টাকা ফি নিতে পারবে। আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সনে এমপিওভুক্ত কলেজ ১ হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সন এমপিওভুক্ত কলেজ ১ হাজার ৫০০ টাকা ফি নিতে পারবে।
ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হয় না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হয়।
গত রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো।
📢 বাছাই পরীক্ষা ও কলেজ পরিবর্তন নির্দেশনা:
📌 নটর ডেম কলেজসহ গুটিকয়েক প্রতিষ্ঠান ছাড়া দেশের অধিকাংশ কলেজে কোনো বাছাই পরীক্ষা হয় না।
📌 মেধা, কোটা (যদি থাকে) ও পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হয়।
📌 কলেজ পরিবর্তনের জন্য বোর্ডের পূর্বানুমতি ছাড়া ছাড়পত্র (TC) ইস্যু করা যাবে না।
📌 ছাড়পত্রের মাধ্যমে ভর্তি হলে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডে রেজিস্ট্রেশন ফি ও প্রমাণপত্র জমা দিতে হবে।
📝 ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আমাদের কলেজ অফিসে যোগাযোগ করুন। আমরা সাহায্য করতে প্রস্তুত।